ধর্মকুঠার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষমেশ গাছও কি বিদ্ধ করবে
তোমাকে-আমাকে
আমাকে-তোমাকে
তাই কেটে ফেলে দিতে হবে দূরে!
তুমি দুই হাতে তুলেছ কুঠার!
এক আচাভুয়া পুকুরের পাড়ে বসে
আমরা এসব তামাশা দেখছি
দেওলার নাম করে জলে ওঠে-নামে গাছ
পাখি নামছে—ঘোড়া নামছে
আমরা নামলেই শুধু
খেয়ে ফেলে মৃত বৃক্ষডাল!
আমরা মানে মানব-মানবী
কাঠুরে, তোমার কী দোষ
আমাদেরই প্রাণরক্ষার জন্য তোমার দুই হাতে ধর্মকুঠার!