ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউয়ের অঙ্গজুড়ে পাকা ধান।

তার গর্ভে ধান শুধু ধান।

ধানের গন্ধ আমাকে ঘুমাতে দেয় না।

বউ হাঁটে

ঝনঝন করে ধান।

বউ নাচে

ঝরে ঝরে পড়ে পাকা ধান,

                                                স্তূপ হয়ে ওঠে,

                                                            গোলা ভরে ওঠে।

আমার কোনো অভাব নাই

সারা দিন কথা গাঁথি, সুর দেই, আর গান গাই।