ধানকাহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ার প্রায় ২৫০ মিলিয়ন মানুষই শুধু নয়, পৃথিবীর অন্য অনেক অংশেই এখনো সনাতন পদ্ধতিতে ধান লাগানো ও ধান কাটার কাজ করা হয়। চীনের ম্যান্ডারিন ভাষায় চাল আর খাবার একই শব্দ। অ্যান্টার্কটিকা বাদে বাকি সব মহাদেশেই ধানের চাষ হয়। থলের এক কেজি ধান থেকে ৬৪ হাজার বীজ পাওয়া যায়। চেকপ্রজাতন্ত্রে নববিবাহিত দম্পতির দিকে চাল ছুড়ে দেওয়ার পরিবর্তে শিমের বিচি ছুড়ে মারা হয়। পৃথিবীর ৯০ শতাংশ ধান উৎপন্ন হয় এশিয়া মহাদেশে। এশিয়ায় গড়ে একজন বছরে ১৫০ কেজি চাল খায়। অন্যদিকে ইউরোপে এক ব্যক্তি ৫ কেজিরও কম চাল খায়।