প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফণার সৌন্দর্য নয়, ছোবলের তৃষ্ণাক্রোধে কেউ যদি ফোঁসে
সন্দেহ দাঁড়ায় পাশে; অতল করুণা ধারা, বিষাদের মুখোশ-রোদন
যখনই দাঁড়িয়ে ওঠে অঙ্কের জটিল পন্থা, থেমে পড়ে মন
ভালোবাসা মরে যায় সুকৌশল ভঙ্গি আর অতিপ্রাপ্তিদোষে
যতটা না জানি আমি, আমাকে জেনেছ তুমি তারও চেয়ে বেশি
যতটা না জান তুমি, তোমাকে জেনেছি আমি তারও চেয়ে বেশি
বিনীত বিশ্বাসে বলি: ভ্রমণের ইচ্ছেগুলো সুগভীর হোক
প্রজ্ঞার নির্বিষ ছায়া, অদূর দূরত্ব পথে হেসে থাকা চোখ
পেয়ে যাক আরও বেশি, বেশি আরও অপার আলোক
পাথরে প্রতীক্ষা নেই। মনের গভীর থেকে গেয়ে ওঠে হৃদয়-প্রণতি
সঙ্গম-শোভিত রাতে বৃষ্টি এলে ধুয়ে যায় পৃথিবীর সমুদয় ক্ষতি