ধূলি, আমাকে আশ্রয় দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবাও সরে গেছে—
এই মাটি সরে যায়নি।

চারপাশে আততায়ী ওত পেতে আছে—
ফাঁদ পেতে রেখেছে,
বিষ ছিটিয়ে রেখেছে।
এই হাওয়া এই রোদ এই গাছপালা এই নদী
আমাকে বাঁচিয়ে রেখেছে।

অনেক পথ হেঁটে এসে কানা সিরাজের গান শুনি,
ধুলায় বসে।
শেষ পর্যন্ত এই ধূলি আমাকে আশ্রয় দেবে।