নগরকোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃত্তাকারে ঘুরে গেছে পথউঠছি ওপরে। ক্ষুদ্র হয়ে আসে অরণ্যানীজনবসতি। কঠিন বাঁক ঘুরলেই দেখিআকাশের গায়ে গিরিশ্রেণী।পরতে পরতে নীলাভ নীলের মাঝেসবুজ ছায়া। নিমেষে গাঢ়তর,বোতল সবুজ। সূর্য হেলে পশ্চিমেক্রমান্বয়ে অন্ধকার গিরি, আকাশ ধূসর।ধেয়ে আসে মেঘের পর মেঘেধূসর প্রলেপ পাহাড়ের গায়,মেঘ নিচে নামে, ক্রমশ: বিলীন পাহাড়ের সারি, অদৃশ্য লোকালয়।মেঘের আনাগোনা, বৃষ্টি একটানাদৃশ্যাবলি মুছে যায়, মেঘরাজ্যে বসবাস,ঘন হয়ে আসে ছায়া রং ছায়াআঁকার অপেক্ষায় যেন সাদা ক্যানভাস।ক্বচিৎ দেখা দেয় পাহাড়ি গ্রামদোকানপাট, দেয়াল লিখন—সান মিগুয়েল তৃষ্ণার হাতছানিচলেছি ঘুরে ঘুরে পথ নির্জন।বাঁক ফিরে সামনে দেখি পাহাড়ি মেয়েরাস্তা পারাপার পিঠে নিয়ে মোট,মেঘে মেঘে ঢাকা পাহাড় চূড়াতৃষ্ণাতুর অবকাশে জেগে আছে নগরকোট\