নজরুল : দ্য পোয়েট রিমেমবারড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল : দ্য পোয়েট রিমেমবারড
কল্যাণী কাজী
প্রকাশক: উইসডম ট্রি
দাম: ৫,৯৯৫ টাকা
বইটিকে বলা হচ্ছে ‘আলোকচিত্র সম্ভার’। এই আলোকচিত্র সম্ভারে কাজী নজরুল ইসলামের পুরো জীবন শুধু নয়, মলাটবন্দী হয়েছে কবির কয়েক প্রজন্ম। এখানে বিভিন্ন সময় ও অবস্থায় নজরুলের দুষ্প্রাপ্য ছবি যেমন আছে, তেমনি অপ্রকাশিত দলিল, চিঠিপত্র এবং তাঁর ব্যবহূত জিনিসপত্রও অন্তর্ভুক্ত হয়েছে আলোকচিত্রের মাধ্যমে। প্রতিটি ছবির নিচে ইংরেজি ও বাংলায় উদ্ধৃত করা হয়েছে কবির গান বা কবিতার চরণ। বইয়ের শুরুতে তুলে দেওয়া হয়েছে নজরুলের জীবনী। সঙ্গে রয়েছে নির্দেশিকাও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় এই বইটি প্রকাশ করেছে উইসডম ট্রি।
সূত্র: প্রথমা বইয়ের দুনিয়া, আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।