নজরুল সংগীতে নান্দনিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলা গানে নজরুলের অবদান বিস্ময়কর। প্রকৃত অর্থে গানেই নজরুলপ্রতিভার চূড়ান্ত সিদ্ধি। তাঁর গানের বাণী ও সুরে বৈচিত্র্য এমনই যে বলা চলে নজরুলসংগীত যেন সমস্ত বাংলা গানের এক ক্ষুদে আর্কাইভ। নজরুলসংগীতে নান্দনিকতা শিরোনামের এই বইয়ে লেখক আবুল খায়ের গবেষকের চোখে শুধু নয় একজন মুগ্ধশ্রোতার মন নিয়েই অবগাহন করতে চেয়েছেন কবির গানের সমুদ্রে। আট অধ্যায়ে বিভক্ত বইটিতে নজরুলসংগীতের বিষয়ানুগ শ্রেণিকরণসহ এর নান্দনিকতা উদ্ঘাটনের প্রয়াস দেখা যায়। এই বইয়ের ‘প্রসঙ্গ কথা’য় লেখক বলেছেন, ‘নজরুলের গানে আভিজাত্য আছে—যা তাঁর গানকে অন্যান্য সৃষ্টি থেকে আলাদা করেছে এবং ভিন্ন ধরনের সৌন্দর্যে মণ্ডিত করেছে।’ মোট কথা পুরো বইটিতে আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানের সেই সৌন্দর্যের বিশ্লেষণ।

প্রচ্ছদ: জোহরা হোসাইন
প্রকাশক: অ্যাডর্ন পাবলিকেশন
২১৬ পৃষ্ঠা
মূল্য: ৪৩০ টাকা