খালিকুজ্জামান ইলিয়াস। দেশে অনুবাদক হিসেবে যে গুটিকয় মানুষের সুখ্যাতি রয়েছে, তিনি তাঁদের অন্যতম। এ ছাড়া মৌলিক লেখালেখিও তাঁর বিস্তর।কেনেডির অন্ধকার জীবনসময় পেলেই আমি বই পড়ি। শেষ পড়েছি দ্য ডার্ক ফাইট অব ক্যমেলট। বইটি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির অন্ধকার জীবনকে কেন্দ্র করে। লেখক বইটিতে কেনেডির নারীপ্রীতি ও অসুস্থতার বিস্তারিত বিবরণ দিয়েছেন যথাযথ তদন্ত সাপেক্ষে। প্রেসিডেন্ট হিসেবে কেনেডির যে চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, এ বইয়ের মাধ্যমে উঠে এসেছে তাঁর বিপরীত জীবন। অসুখবিসুখ থেকে রক্ষা পেতে এফ কেনেডি যে নিয়মিত ড্রাগ গ্রহণ করতেন, সেই খবরও তথ্য-উপাত্তসহ বইটি সূত্রে জানা গেল। আসলে সমাজের খ্যাতিমান মানুষের সম্পর্কে আমাদের সাধারণের ধারণার উল্টো পাশে প্রত্যেক মানুষের যে একটি পাবলিক ফেস ও আরেকটি প্রাইভেট ফেস থাকে, দ্যা ডার্ক ফাইট অব ক্যমেলট পড়ে সেটি আবার নতুন করে উপলব্ধি হলো।মুুগ্ধ হয়ে শুনিগান কে না শোনে। আমার গান শোনা কর্মটি চলে চলতি পথে, প্রধানত গাড়িতেই। ভালো লাগে রবীন্দ্রসংগীত, পঞ্চকবির গান ও পুরোনো দিনের কিছু গান। তবে গানের ক্ষেত্রে আমার বাঁধাধরা কোনো শিল্পী নেই। রবীন্দ্রনাথের গান কখনো দেবব্রত বিশ্বাসের গলায় ভালো লাগে, কখনো বা অন্য শিল্পীর কণ্ঠে। মোটকথা, রবিঠাকুরের গানে এক ধরনের চিরন্তন ও আধ্যাত্মিক অভিজ্ঞতাসহ স্থান ও সময়ের সঙ্গে মিশে যাওয়া যায়। তবে গানের চেয়ে আমাকে আরও বেশি আবিষ্ট করে ইনস্ট্রুমেন্টাল মিউজিক। বিশেষত বিসমিল্লাহ খান ও বেলায়েত হোসেন খানের সানাই-সেতারের যুগলবন্দী...আহ্, কী অপূর্ব!ইলিয়াসকে খুঁজে ফিরিএখন আর চলচ্চিত্র সেভাবে দেখা হয় না। এর মধ্যে দুটো ডকুমেন্টারি দেখেছি। দুটোই নির্মিত হয়েছে আমার ভাই আখতারুজ্জামান ইলিয়াসকে কেন্দ্র করে। খোয়ারী নামে প্রথম প্রামাণ্যচিত্রটি বানিয়েছেন শিবু কুমার শীল। পরেরটি বানিয়েছেন মারুফ হোসেন। এটিও ইলিয়াসের ছোটগল্প ‘কান্না’কে ঘিরে। কিন্তু এই ডকুমেন্টারিতে গল্পের চিত্রায়ণসহ আখতারুজ্জামান ইলিয়াস ও তাঁর গল্প প্রসঙ্গে বিভিন্নজনের কথাবার্তাও রয়েছে। ফলে নির্মাতা প্রামাণ্যচিত্রটির নাম রেখেছেন এবং কান্না। এসব ডকুমেন্টারিতে বারবার চোখ দুটো আখতারুজ্জামান ইলিয়াসকেই খুঁজে ফেরে।চিনুয়া আচেবের উপন্যাসএকটি বই অনুবাদ করেছি। আফ্রিকান লেখক চিনুয়া আচেবের উপন্যাস অ্যারো অব গড। বর্তমান বিশ্ব্বে আচাবে খুবই প্রভাবশালী এক লেখক। তাঁর উপন্যাসটিও উপনিবেশের প্রতিক্রিয়াস্বরূপ সামাজিক নানা ধরনের ভাঙনের রেখাচিত্র, যা আমাদের সমাজ-কাঠামোর সঙ্গে যার পূর্ববর্তী মিল রয়েছে।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ