নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতেখারুজ্জামান, পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে। দীর্ঘদিন ধরে গবেষণার কাজ করছেন দেশে, দেশের বাইরে। কর্মরত ছিলেন বিআইএসএসের গবেষণা পরিচালক হিসেবে। বর্তমানে দায়িত্ব পালন করছেন টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে।সোনাঝরা দিনের আকর্ষণনিজের গবেষণার সঙ্গে সম্পৃক্ত বইয়ের বাইরে অন্য বই পড়ার খুব বেশি সুযোগ মেলে না। তবে এখন আন্তর্জাতিক সম্পর্ক, সুশাসন প্রতিষ্ঠা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন নিরাপত্তাবিষয়ক বইপত্রের সঙ্গে পড়ছি তাহমিমা আনামের দ্য গোল্ডেন এজ। বইটি প্রায় শেষ করে এনেছি। এই বই আমাকে সোনাঝরা দিনের মতোই আকর্ষণ করেছে। বইটা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগাবে। বিশেষ করে, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের বয়ানেই যখন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট উন্মোচিত হয়, তখন এর ভালো লাগা থাকে অনেক বেশি। এই বই পড়ে হয়তো কিছু সময়ের জন্য হলেও মুক্তিযুদ্ধ নিয়ে ভাববে এই প্রজন্ম।পছন্দের শীর্ষেপছন্দের সবার ওপরে আছে গান। তার পরও ব্যস্ততার কারণে নিরবচ্ছিন্নভাবে গান শোনার সময় হয় না। রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু সময়ের জন্য গান শুনি। রবীন্দ্রসংগীত আর নজরুলগীতি—এর সঙ্গে ইউরোপিয়ান ক্ল্যাসিকধর্মী গান আমার পছন্দ। রবীন্দ্রসংগীতে চিন্ময় চট্টোপাধ্যায় আর সন্তোষ সেনগুপ্ত, কলিম শরাফী আর রেজওয়ানা চৌধুরী বন্যার গান খুব ভালো লাগে।রাশেদ প্রেরণা দেয়হলে গিয়ে বড় পর্দায় সিনেমা খুব একটা দেখা না হলেও বাড়িতে বসে মাঝেমধ্যে সিনেমা দেখি। সর্বশেষ দেখলাম জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা আমার বন্ধু রাশেদ। এই সিনেমা থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের ভূমিকা, ছোট্ট রাশেদ যেভাবে সবাইকে মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করল, এটা যদি আমরা হূদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি, তাহলে জাতীয় জীবনের অনেক সমস্যাই কাটিয়ে উঠতে পারব। কিছু সিনেমা আছে, যা সব সময়ই অমলিন। যেমন জীবন থেকে নেওয়া আর হারিয়ে যাওয়া বন্ধু তারেক মাসুদের মাটির ময়না বারবার দেখেছি।রিয়েলিস্টিক কাজচিত্রশিল্পের প্রতি আমার দারুণ আগ্রহ আছে। সুযোগ পেলেই চলে যাই প্রদর্শনীতে। সর্বশেষ দেখলাম বেঙ্গল গ্যালারিতে কবি সুফিয়া কামালের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর ব্যবহার্য জিনিসের প্রদর্শনী। এ ছাড়া দৃক আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীও ভালো লেগেছে। আমার কাছে সব ধরনের প্রদর্শনীরই ভিন্ন রূপ আর বিশেষত্ব আছে। তবে পছন্দের কথা বললে বলব, রিয়েলিস্টিক ছবিই আমার বেশি পছন্দ। সাক্ষাৎকার গ্রহণ: শারমিন নাহার