নতুন বইয়ে হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে রোনান ফেরোর অভিযোগ

হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির তদন্তকে বাধাগ্রস্ত করতে তাঁর পেছনে গুপ্তচর নিয়োগ করেছিলেন বলে অভিযোগ করেছেন প্রখ্যাত সাংবাদিক রোনান ফেরো। ফেরোর এই অভিযোগের ব্যাপারে বিস্তারিত জানা যাবে তাঁর আসন্ন বই ক্যাচ অ্যান্ড কিল-এ। বইটি আগামী সোমবার প্রকাশ করবে প্রকাশনা সংস্থা দ্য নিউইয়র্কার। ফেরো বলেন, ‘২০১৬ সালে আমার পেছনে ব্ল্যাক কিউব নামের একটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে নিয়োগ করেছিলেন হার্ভে উইনস্টেইন। আমার গতিবিধির ওপর নজরদারি করা এবং আমার তদন্তকাজ বাধাগ্রস্ত করাই ছিল তাদের উদ্দেশ্য।’
২০১৭ সালের অক্টোবরে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুটি প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্কার।এর পরপরই হলিউডের অনেক খ্যাতিমান তারকারা উইনস্টেইনের যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলতে থাকেন। শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ মি টু প্রচারণা। শেষে নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘দ্য ওয়েইনস্টাইন কোম্পানি’ থেকে বহিষ্কৃত হন হার্ভে। সূত্র: ইনডিপেনডেন্ট
গ্রন্থনা: মারুফ ইসলাম