মোহাম্মদ রফিক। কবি, শিল্প-সাহিত্য বিষয়ে গদ্যও লিখেছেন বিস্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল শিক্ষকতা শেষে বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বাস করছেন।ওরহান পামুকের ভূমিজীবনের একটা সময় ছিল, যখন পড়াশোনার ক্ষেত্রে তেমনভাবে কোনো বাছবিচার ছিল না। আমার কাজই ছিল পড়া এবং পড়ানো। কিন্তু এখন বয়সের বাস্তবতাকে মেনে নিয়ে পড়ালেখায় বাছবিচার করতে হচ্ছে। এখন পড়ছি ওরহান পামুকের প্রথম উপন্যাস দ্য হোয়াইট ক্যাসেল এবং তাঁর প্রবন্ধ সংলকলন দি আদার কালার। উপন্যাসের ক্ষেত্রে পামুকের প্রথম মুনশিয়ানা বর্ণনাধর্মী। একই সঙ্গে ইতিহাস ও ফিকশনের বাস্তবতাকে নিপুণভাবে ধরতে পারেন তিনি। প্রথম দিকের লেখা হিসেবে দ্য হোয়াইট ক্যাসেল-এ তার ছোঁয়া আছে। উপন্যাসটি গড়ে উঠেছে রেঁনেসার সূচনালগ্নে এক ইতালিয়ান যুবককে কেন্দ্র করে। এখানে ফিকশনের ফাঁকফোকর দিয়ে তুরস্কের ইতিহাস, জীবনযাপন এবং ইউরোপের সঙ্গে তুর্কি সভ্যতার মিশ্রণ প্রকাশ পেয়েছে। আমার মনে হয়, মধ্য এশিয়ার যে ঐতিহাসিক টানাপোড়েন, সেটিও এখানে মূর্ত হয়ে উঠেছে। আসলে একজন লেখক দিনে দিনে যে জগৎ ও বাস্তবতা নির্মাণ করেন, ভূমির সঙ্গে নিজের সম্পর্ক যেভাবে অন্বেষণ করেন, ওরহান পামুকের প্রথম উপন্যাসেও সেটি স্পষ্ট। আসলে একজন লেখককে তাঁর ভূমি থেকেই উঠে দাঁড়াতে হয়।নতুন করে পাব বলেই...গান আমার আনন্দবর্ধন। এই কিছুকাল আগেও সকাল-বিকেল গান শোনা ছিল আমার অভ্যাসের অংশ। সম্প্রতি আবাসন পরিবর্তনসহ নানামুখী কারণে এই নিয়মে কিছুটা ছেদ ঘটেছে। তবে গান শোনা কিন্তু বন্ধ হয়নি। আগেই বলেছি, গান শুনি আমি মনের আনন্দে। এ ক্ষেত্রে রবীন্দ্রনাথ আমার প্রথম পছন্দ। এখানেও আমি প্রথম দিককার রবীন্দ্রসংগীতশিল্পীদের গলা শুনতে ভালোবাসি। কনক দাস, সাহানা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুরদের গানে কেমন যেন এক ধরনের মায়া আছে, আবেশ আছে। ‘তোমায় নতুন করে পাব বলে হারায় ক্ষণে ক্ষণ...’ গান শোনা আমার কাছে এমনই এক বিষয়।গান শুনতে শুনতে আমি নিজের ক্লেদ, হতাশা ও বিষাদ থেকে মুক্তি পাই। যেন বা নতুনভাবে চাঙা হয়ে উঠি।শীত আসে স্মৃতি আসেশীত আমার তেমন পছন্দের ঋতু নয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন নিয়তি এমন হয়েছে, শীত আসে স্মৃতি আসে। বরাবরই শীতকালে আমি কাতর হয়ে থাকি। জীবনে এই প্রথমবারের মতো আমি জাহাঙ্গীরনগরের শীত এবং শীতার্ত প্রকৃতিকে মিস করব। নিসর্গ ও প্রকৃতির টানভ্রমণ করতে ভালোবাসি আমি। মন বলে, এক ছুটে সবকিছু দেখে আসি—চট্টগ্রাম, সিলেট, রাঙামাটি, কক্সবাজার আরও কত কত নাম। আমাদের গ্রাম বৈটপুর, যা ছবির মতো। তাই এই ভঙ্গুর শরীরেও বারবার গ্রামে ফিরে যাই। আরেকবার সুন্দরবনে যাওয়ার ইচ্ছা আছে। আসলে আমার মধ্যে সব সময় যেন নতুন নতুন জায়গায় যাওয়ার আকাঙ্ক্ষা কাজ করে। তবে বয়স ও শরীরের কাছে এখন আমি নিতান্তই অসহায়।সাক্ষাৎকার গ্রহণ: মোহাম্মদ শাহনেওয়াজ