নহবৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলের আলখাল্লা পরে মায়েস্ত্রোর ছড়ি হাতে
আকাশ দাঁড়ালো দ্যাখো ভোরে

মাটির প্রাচীন ক্ষোভ,
পৃথিবীর যত ক্ষোভ আগুনের যত অহংকার,
সুর হয়ে নামলো অঝোরে

দুহাতে মেঘের গান ধরে রাখি পার্সিফোনি হয়ে,
ভাবি কবে জীবনের বেড়ে ওঠা সব অভিমান
দিকচক্রবালে যাবে সরে।