নাজিম হিকমতের আত্মজীবনী
আমার জন্ম ১৯০২ সালে আমি কখনো একবারের জন্যও আমার জন্মভূমিতে ফিরে যাইনিআমার ফিরে যেতে ভালো লাগে নাতিন বছর বয়সে আলেপ্পোতে আমি পাশার দৌহিত্রের ভূমিকায়উনিশে মস্কো কমিউনিস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবেঊনপঞ্চাশে তেহেকা পার্টির অতিথি হয়ে ফিরে আসি মস্কোতেচৌদ্দ যখন বয়স আমি কবি তখন থেকেই কোনো কোনো মানুষ চারাগাছ সম্পর্কে সবকিছু জানে, মাছ সম্পর্কে কেউ কেউআমি জানি বিচ্ছেদ কোনো কোনো মানুষ তারাদের নাম মুখস্থ বলতে পারেআমি অনুপস্থিতির আবৃত্তি করি আমি কারাগারে ঘুমিয়েছি, আর বিশাল হোটেলেআমি জানি ক্ষুধা কেমন—এমনকি অনশনও আর কোনো খাবারবলতে গেলে ছিলই না, আমি স্বাদ নিতে পারিনিতিরিশ যখন আমার বয়স ওরা আমাকে ফাঁসি দিতে চেয়েছেযখন আমি আটচল্লিশ তখন শান্তিপদকপদক দিয়েছেওছত্রিশে আমি বছরের অর্ধেকটা সময় কেবল চার বর্গমিটার জায়গায়অবস্থান করেছিঊনষাটে আঠারো ঘণ্টায় আমি প্রাগ থেকে হাভানা উড়ে এসেছিআমি কখনো লেনিনকে দেখিনি ১৯২৪-এ তাঁর কফিন দেখতে দাঁড়িয়েছি ১৯৬১-তে তাঁর যে সমাধি দেখেছি তা কেবলই তাঁর রচনাবলিওরা আমাকে আমার পার্টি থেকে সরিয়ে নিতে চেষ্টা করেছেতাতে কাজ হয়নি পতিত নেতাদের তলদেশে আমাকে গুঁড়িয়ে দিতে পারেনি১৯৫১-তে এক তরুণ বন্ধুকে নিয়ে পাল তুলে দিই মৃত্যুর চোয়ালের দিকে১৯৫২-তে ভগ্নহূদয় মৃত্যুর দিন গুনে গুনে চার মাস শুয়ে থাকি চিৎ হয়েআমার ভালোবাসার নারীদের ব্যাপারে ঈর্ষান্বিত হইচার্লি চ্যাপলিনকে একটুও ঈর্ষা করিনিআমি আমাদের নারীদের প্রতারণা করেছিআমি কখনো বন্ধুদের কথার জবাব দিইনি আমি পান করেছি কিন্তু প্রতিদিনই নয়আমার রুটির পয়সা একই সঙ্গে কামাই করে নিয়েছিযাদের আমি মিথ্যা বলেছি তাদের বিব্রতকর অবস্থায় কী মজাকাউকে আঘাত করতে আমি মিথ্যা বলিনিতবে আমি অকারণেও মিথ্যা বলেছিআমি ট্রেন, উড়োজাহাজ আর গাড়ি চড়েছিঅধিকাংশ মানুষেরই এ সুযোগ হয় নাআমি অপেরায় গিয়েছিঅধিকাংশ মানুষ অপেরার নাম শোনেনিআর ১৯২১ থেকে আমি যেসব জায়গায় যাইনি অধিকাংশ মানুষ যেখানে যায় মসজিদ, গির্জা, মন্দির, সিনাগগ, জাদুকরের তামাশাতবে আমি আমার কফির জমিন পাঠ করেছিতিরিশ কি চল্লিশটি ভাষায় আমার লেখা প্রকাশিত হয়েছেকিন্তু আমার তুরস্কে আমার তুর্কি ভাষায় তা নিষিদ্ধ।ক্যানসার আমাকে এখনো পেয়ে বসেনিপেয়ে বসবে এমনও কেউ বলেনিআমি কখনো প্রধানমন্ত্রী কিংবা ও-রকম কিছু হতো নাআর সে জীবন আমি চাইও নাআমি যুদ্ধেও যাইনিকিংবা রাত্রিশেষে বোমাবর্ষণ থেকে বাঁচতে বিবরে ঢুকিনিবোমারু জাহাজের ঊষর রাস্তা কখনো বেছে নিইনিকিন্তু প্রায় ষাট বছর বয়সে প্রেমে পড়েছিসংক্ষেপে কমরেড এমনকি আজও বার্লিনে প্রচণ্ড যন্ত্রণায় আমি কঁকাচ্ছিআমি বলতে পারি আমি মানুষের জীবনযাপন করেছিআর কে জানেআমি আর কত দীর্ঘকাল বাঁচবআর আমার কী ঘটবে[১১ সেপ্টেম্বর ১৯৬১ নাজিম হিকমত পূর্ব বার্লিনে তাঁর এই ‘আত্মজীবনী’ রচনা করেন। তিনি এরপর আরও এক বছর নয় মাস বেঁচেছিলেন। র্যাডি ব্লাসিং ও মুতলু কোনুকের ইংরেজি অনুবাদ থেকে ভাষান্তর করা হয়েছে।]