নানা রবীন্দ্রনাথের মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত
রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

● বয়স দশ বছর পার হওয়ার আগে মোজা পরেননি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁদের বাড়ির দরজির নাম ছিল নেয়ামত খলিফা।

● পারিবারিক চাকর শ্যাম বাহিরবাড়ির একটি ঘরে গণ্ডি এঁকে রবীন্দ্রনাথকে আটকে রাখতেন ছোটবেলায়। সেই গণ্ডির বাইরে কবি যেতে পারতেন না ভয়ে। জানালা দিয়ে তিনি তাকিয়ে থাকতেন পাশের পুকুরের দিকে।

● ১৮৬৮ সালে প্রথম বাড়ির বাইরে যান রবীন্দ্রনাথ। তখন ডেঙ্গু জ্বরের কারণে ঠাকুর পরিবার কলকাতার অদূরে পেনেটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় নিয়েছিল। সেখানে রবিঠাকুরও ছিলেন।

● রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পূর্ব বাংলার শিলাইদহ ও শাহজাদপুরে আসেন ১৮৮৯ সালে। ১৯৩৭ সালে তিনি শেষবারের মতো পূর্ববঙ্গের পতিসর ভ্রমণ করেন।

● ১৮৯৫ সালে কুষ্টিয়ায় ‘টাগর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠা করেন ঠাকুরবাড়ির ছোট ছেলে রবীন্দ্রনাথ। এ বছরই হিন্দি ভাষায় মুম্বাই থেকে চিত্রাঙ্গদা প্রকাশিত হয়। হিন্দিতে এটি তাঁর বইয়ের প্রথম অনুবাদ।

● কবিগুরু তাঁর বেশির ভাগ গান তৈরি করেছেন ভৈরবী, ইমনকল্যাণ, পিলু, খাম্বাজ, বেহাগ, ভৈরব কালাংরা, কাফি ও দেশরাগে।

● জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্ল্যানচেটের আসর বসত। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদের খাজাঞ্চি কৈলাস মুখুজ্যের প্ল্যানচেট করার কথা লিখেছেন আত্মজীবনীতে।

সূত্র: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি, প্রভাতকুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্রজীবনী ও আমাদের রবীন্দ্রনাথ এবং সুধীর চন্দের রবিরাগের সন্ধানে

গ্রন্থনা: অনার্য তাপস