নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এতটা নিকটে এলে কেন তুমি মরণের ছলে?

তোমার নামের প্রেমে আমি আজ হয়েছি মুখর,

মুছে গেছে ভেদরেখা লেলিহান জলে-দাবানলে,

কোনটা কবর, আর কোনটা যে আদতেই ঘর

নাম তব, নাম জপি, এতটা আগুন তুমি, ফুল!

আমার শরীর হোক তোমার শরীর অতঃপর

মৃত্তিকার অন্ধকারে চারিয়েছি বোধিবৃক্ষমূল,

আমার তো ঘর নাই—অনিকেত, তুমি হও ঘর।

যদিদং হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং মম

আমার হৃদয় হোক তোমার হৃদয়, অতঃপর

হে প্রিয়, হে হেমলক, মৃত্যুঞ্জয়, এসো প্রিয়তম

আমাকে ধারণ করো, তুমি হও আমার কবর।

জিকিরের ধ্বনি শোনো—এ বাতাসে ছড়িয়ে দিলাম,

ডাকছি নিজেকে আমি যার নামে—তুমি সেই নাম।