নামহীন গল্প: মোহাম্মদ সোহরাব উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন আগে, কোনো এক শহরে একটা সবুজ মাঠ ছিল। আর মাঠের এক প্রান্তে ছিল একটা গাছ। সেই মাঠে খেলা করত একঝাঁক শিশু। এদের মধ্যে সর্বকনিষ্ঠ সদস্যটিকে দুধভাত বানিয়ে গাছের নিচে বসিয়ে রেখে বাকিরা খেলত। এভাবে আনন্দ, হাসি-খেলায় বেশ কাটছিল তাদের শৈশব। হঠাৎ মাঠটিতে অনেক বড় ইমারত তৈরির কাজ শুরু হলো।

তারপর অনেক বছর কেটে গেছে। সেই শিশুরা সবাই বড় হয়ে গেছে। দলের সেই সর্বকনিষ্ঠ শিশুটিও আজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

হঠাৎ তার শৈশবের সেই মাঠের স্মৃতি মনে পড়ল। সে ছুটে গেল সেই মাঠে। গিয়ে দেখল সেখানে না আছে সেই মাঠ, না আছে সেই গাছ।

কিছু লোক দাঁড়িয়ে আছে, পেছনে বিশাল সব অ্যাপার্টমেন্ট বিল্ডিং। তাকে এমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভিড় থেকে একজন লোক এগিয়ে এসে জিজ্ঞেস করল, কিছু খুঁজছেন, ভাই?

ছেলেটা স্বগতোক্তির মতো অনেক দিন আগের সেই গাছটার কথা বলল। গাছটাতে একঝাঁক পাখির বাসা ছিল। দীর্ঘশ্বাস ফেলে ফিরে যাওয়ার আগে বলল, গাছটা কাটার পর পাখিদের ঝাঁকটি চিরতরে উড়ে চলে যায়, আর ফেরেনি...আজ সে ওই পাখিগুলো খুঁজতে এসেছিল এখানে।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্যআলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্যআলো ডটকমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক...। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]