নাসির আলী মামুনের ক্যামেরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির আলী মামুনের ক্যামেরা লেখক হুমায়ূন আহমেদকে অনুসরণ করে গেছে কয়েক যুগ। ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে গ্যালারি চিত্রকে নাসির আলী মামুনের বিভিন্ন সময়ে তোলা হুমায়ূন আহমেদের ছবি নিয়ে আজই শুরু হচ্ছে আলোকচিত্র প্রদর্শনীর, যা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। এ প্রদর্শনীর ছবি বিক্রি বাবদ প্রাপ্ত টাকা দান করা হবে নেত্রকোনায় হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠা করা স্কুলে।