নিউটনের নোটগুলো বিক্রি হবে কত ডলারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালে ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রিন্সিপালস অব ন্যাচারাল ফিলোসফি বইটির প্রথম সংস্করণের একটি কপি ৩৭ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

তবে সবার কাছে এটি প্রিন্সিপিয়া নামে বেশি পরিচিত। এ বইকে আধুনিক িবজ্ঞানের িভত্তি বলা হয়। এখানে নিজের গতিসূত্র ও মহাকর্ষতত্ত্ব বর্ণনা করেছেন আইজ্যাক নিউটন। তাই পদার্থবিজ্ঞানের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এটি। এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৬৮৭ সালে। শুধু পদার্থবিজ্ঞান নয়, জ্ঞান-বিজ্ঞানের অন্যান্য শাখা, এমনকি সাহিত্যকেও প্রভাবিত করেছে এ বই।

১৬৯০-এর দশকে এ বইয়ের দ্বিতীয় সংস্করণের পরিকল্পনা করে লিখতে শুরু করেন নিউটন। দেড় পৃষ্ঠা লিখেছিলেন তখন।

তবে এখন খবর হলো, প্রিন্সিপিয়ার দ্বিতীয় সংস্করণের জন্য আইজ্যাক নিউটন যে নোটগুলো লিখেছিলেন, সেগুলো নিলামে উঠতে যাচ্ছে।

আগামী ৮ জুলাই নিউটনের অমূল্য লেখাগুলোর জন্য দাম হাঁকা হবে। ধারণা করা হচ্ছে, অনেকেই এটি কিনতে আগ্রহী হবেন। আর এর দাম ৬ লাখ থেকে ৯ লাখ পাউন্ড বা সাড়ে ৮ লাখ থেকে ১০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৮ কোটি টাকার কাছাকাছি।

এখন দেখার বিষয়, নিউটনের নোটগুলো নিলামে কত ডলারে বিক্রি হয়।

সূত্র: এবিসি ডট নেট

গ্রন্থনা: হুমায়ূন শফিক