নিমন্ত্রণ, নৈঃশব্দ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম্ফনি শেষ হলে জেগেছি সহসা

বাড়ি যেতে হবে, দূরে কোন সে পাহাড়ে

মধ্যরাতের অন্ধকার। অসুরের হল্লা

তবু বাড়ি যেতে হয়,

বাতাসে ঘুমহারা শিশুর কলকাকলি

নৈঃশব্দ্যের সুড়ঙ্গ পেছনে টানে।

নিঝুম প্রহর নেমেছে ঘরে ও বাইরে

বুঝতে পারি না, শব্দ-বিষ্ঠা আর আবর্জনা

এত শব্দ এত শব্দ,

ছায়ানট ভবনে অপেরায় ভেসে ওঠে

মূলধ্বনি, নীল অপরাজিতা ফুল

হাঃ দিনগুলো যায় নিষ্ফল আড্ডায়...

সুর থেকে নিঝুমের মন্ত্র, শ্লোক, স্তোত্র

পবিত্র গুহায় ধ্যানে ডুবে গিয়ে দিব্যস্নান,

হাওয়ায় ঝরাপাতায় কত যে চিঠি

নৈঃশব্দ্যের নিমন্ত্রণ দিনভর রাত্রিভর,

সিম্ফনিতে ডুবে থাকি, জাগি

নিঝুমের মুখে গুপ্তঘাতকের বল্লম।