নিরন্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক-এক করে সবাই—সবকিছুই কেমনচোখের ভেতর ডুবসাঁতারে পালিয়ে গেলকেঁদেও ধরে রাখতে পারলাম নাবৈশাখের ঝড় হয়ে তছনছ করে পালিয়ে গেলবৃষ্টির দেবী হয়ে দেহ ছুঁয়ে পালিয়ে গেলসাদা তুলোর মতো মনের আকাশে যে শরৎ আসেনীলাকাশ হয়ে থাকে, ধরতে না-ধরতেই পালিয়ে গেল সেওঘ্রাণেন্দ্রিয়ে হেমন্তের পাকা ধান হয়েচোখ দুটো চিরল করে দিয়েসেদ্ধ আমনের ধোঁয়া ছড়িয়ে পালিয়ে গেল;শীতের ঝরাপাতায় আমার নাম-ঠিকানা লেখা ছিলতাকে আর দেখা হলো না এক জীবনেবসন্তের কৃষ্ণচূড়ায় আমার আগুন যতটা উত্তপ্তততটাই শান্ত যেন ফাগুনের মাখামাখিএখন কান্নার মধ্যে কোনো হা-হুতাশ না পেলেআমার ভালোবাসা উদ্বিগ্ন হয়ে ওঠে;এই প্রেমের গন্তব্য চেনা খুব কষ্টকরআমার হূদয়ে সব ঋতুই তবে কি গ্রীষ্মের আকস্মিক ঝড়তাকে বয়ে যেতে দেখি, থামতে দেখিমাতাল হতে দেখি নিরন্তর