নির্জ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুধা ও শস্যের ভাষা

পড়ে আছে

আমাদের সামনে।

আমি এর মাঝামাঝি

নিরক্ষর মিশে থাকি

তারা ঘাসের গায়ে।

দেয়ালে দেয়ালে

কী সব গ্রাফিত্তি;

রূপকথার হৃদয় চুরি যায়,

কোথায় যায়!

আকাশের

সাদা-নীল বিছানায়

মেঘের চিতারা সব

অপেক্ষায় থাকে—

কখন আসবে

আগুন;

শেখাবে তাদের

জ্বলে উঠার ব্যাকরণ;

কারক-সমাস।