প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণ লেখক হিসেবে শাকুর মজিদ সুপরিচিতি হলেও নাট্যকার হিসেবে তাঁর একটি স্বতন্ত্র অবস্থান আছে। টেলিভিশন ও মঞ্চ দুই মাধ্যমের নাটকেই তিনি সক্রিয়। তাঁর নাটকগুলো বিষয়বৈচিত্র্যে যেমন অভিনব, সাহিত্যগুণ বিচারেও অনন্য। নির্বাচিত নাটক শিরোনামে এই বইটি মূলত শাকুর মজিদের লেখা নাটকের সংগ্রহ। টেলিভিশন ও মঞ্চনাটক মিলিয়ে এখানে গ্রন্থিত হয়েছে আটটি নাটক, যথাক্রমে—লন্ডনী কইন্যা, নাইওরী, বৈরাতী, চেরাগ, আজ আমার দিন, করিমন নেছা, একটি লাল শাড়ি ও মহাজনের নাও। শেষোক্তটি মঞ্চনাটক। বইয়ে নাটক ছাড়া আরও যুক্ত হয়েছে নানা সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নাটকগুলোর আলোচনাও। ফলে বইটি হাতে নিয়ে পাঠক যেমন নাটক পাঠ করতে পারবেন, একইভাবে নাট্য-আলোচনাগুলো তাঁকে সমৃদ্ধ করবে।
শাকুর মজিদ
প্রচ্ছদ: রাজিব রায়
প্রকাশক: অয়ন প্রকাশন
২৮৭ পৃষ্ঠা, দাম: ৪৫০ টাকা।