নির্বাসিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ের ওপর থেকে গড়িয়ে নামা জল সাগরের দিকে যায়।
ও জল, আমাকেও ভাসিয়ে নিয়ে চলো
তোমার ওপরে পড়ে যাওয়া গাছের পাতা দেখলাম কেমন নির্বিঘ্নে ভেসে গেল
আমাকেও তুমি ভাসিয়ে নিয়ে চলো ওই পাতার মতো।
আমার প্রিয়া সে তো জেলেনি এক
যে ছইওয়ালা নৌকা ফুল দিয়ে সাজিয়ে
আমার জন্য অপেক্ষায় আছে।
যার খোলা পা দুটি সে একবার জলে ভেজায়
কী দুঃখ আমার
মাছেরা তাকে স্পর্শ করে,
কিন্তু আমি পারি না।
তুমি আমাকে সাহায্য করো হে মহামান্য জল
অথবা ফলের ভেতরের মিষ্টির মতো
তোমার শরীরে মিশিয়ে নাও আমাকে
আমি মাছ হয়ে প্রেয়সীর জালে গিয়ে ধরা পড়ি
আর সে আমাকে নৌকার সুদৃশ্য খোঁড়লে
সযত্নে লুকিয়ে ফেলুক।