নির্মম চরিত্রহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলীম আজিজ ‘সাকিন নাই’ নামে আমার প্রতি প্রতিহিংসামূলক একটি গল্প লিখে ৩০ নভেম্বর ২০১২ প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’তে প্রকাশ করেছেন। গল্পটি পড়ে আমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই মর্মাহত হয়েছেন। আমার ও আমার স্ত্রীর নাম সামান্য পরিবর্তন করে গল্পকার আমার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে বহু আপত্তিকর ঘটনার সমাবেশ ঘটিয়েছেন। এতে গল্পকারের রুচিহীনতার পাশাপাশি আমার চরিত্রহননের জন্য তাঁর উদ্দেশ্যটিও স্পষ্ট হয়ে উঠেছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গল্পটিতে আমাকে হত্যাও করা হয়েছে।কেবল আমাকে নয়, গল্পটিতে উপজীব্য করা হয়েছে আমার স্ত্রী, সন্তান, বাবা-মা ও আত্মীয়-স্বজনকে। গল্পটি এতই বিদ্বেষপ্রসূত যে আমার প্রতি গল্পকারের আক্রমণটি মোটেই প্রচ্ছন্ন থাকেনি। গল্পটির মাধ্যমে তিনি আমাকে সপরিবারে যেভাবে চিত্রিত করেছেন, তা অত্যন্ত মানহানিকর ও অমর্যাদাপূর্ণ।প্রথম আলোর রুচি ও মননশীল অবস্থানের সঙ্গে এ রকম একটি অরুচিকর ও বিদ্বিষ্ট লেখার প্রকাশ কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। আমি নিজে এ পত্রিকায় লিখে থাকি। কীভাবে গল্পটি এখানে প্রকাশিত হতে পারল, তা আমার বোধগম্য নয়।রাজু আলাউদ্দিনঢাকা