নিলামে ডায়ানার গাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাউন পরেই একসময় নামীদামি পার্টিতে হাজির হতেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা। কিন্তু ত্রাণতহবিলের অর্থ জোগাতে নিজের ১০টি গাউন নিলামে তুলছিলেন তিনি। তাঁর মৃত্যুর মাত্র দুই মাস আগে ১৯৯৭ সালের জুনে নিউইয়র্কে দেখা গিয়েছিল এই সান্ধ্যাকালীন দামি গাউনগুলো। দীর্ঘদিন পর চলতি মাসেই ডায়ানার সেই গাউনগুলো আবারও নিলামে তোলা হচ্ছে। তবে এবার নিউইয়র্ক নয়, খোদ লন্ডনেই। ডায়ানার আইকনিক এসব পোশাক থেকে সব মিলিয়ে ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। গার্ডিয়ান।