নিষ্ফল কামনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ
গ্রিক পুরাণের সেই সুবিখ্যাত অন্ধ তিরন্দাজ
অসহায়
আমার হৃৎপিণ্ড গেঁথে শাণানো ফলায়
দেখলাম হেঁটে যাচ্ছে তোমার দিকেই—
হয়তোবা এই
তোমাকেও একই তিরে বিদ্ধ করবে বলে
কিন্তু তুমি বর্মসম তোমার বল্কলে
এতই দুর্ভেদ্য যেন ব্যর্থ হবে মন্ত্রপূত শিবের ত্রিশূল;
‘ক্ষমা চাই, ওটা ছিল মস্ত বড় ভুল’
ফিরে এসে বলে গেল কানে কানে স্বয়ং কিউপিড
‘ভুলে যাও কবিবর, শি ইজ স্টুপিড!’