নীরবতাড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর তার বসে থাকা ভূতের মতনঘরে কেউ নাই। বারান্দায়, উঠানে, কলতলায়, পৈঠায়বাগানে, শিমুল পলাশ জোড়ের তলে—নাহ, কেউ নাই বড় তেঁতুইতলায় অন্ধকার,ঝুপসি কদম চালতার সারি, যজ্ঞডুমুরের মাটিনোয়া ডালটারে বাঁয়ে রেখেঅবিরল জোছনায় লুটোপুটি খাওয়া একফালি মাঠ— হাহাকারের মতো বাতাস আর নির্জন ঠুকরে খায়—কাকে! নীরবতার নাটাই থেকে ছড়িয়ে পড়ছে সুতাকাহিনি যেন বা এ পরিণতিই কি বাসা বেঁধেছিল এতকাল বুকে! আর সে, দেখছে বিভ্রমের বাড়ির পাশে—রেললাইনতার পাশে মাঠ, মায়ার চোখের মতো এফোঁড় ওফোঁড় চিরে ফেলা শবএকবার সে দেখতে চায় নিজের মুখ—মৃতচুমু খেতে চায় কপালে, বুকতিলেআর নিজেই নিজেকে ধরে ঘুমিয়ে পড়বে বলেচরাচরে তখন বাতাস বাতাস ছমছমে চাঁদ, আকাশ আকাশনিদারুণ জড়াজড়ি খেলা, নদীপাড়ে, কলকাসুন্দি আর শটিবনে