নীল কবচ এবং জুবাইনার প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হে বেহেস্তের অধিবাসীকরুণা করোআমাদের ভাইদের ফিরিয়ে দাওআমাদের আছে বাড়ি এবং ছাদদরজা রয়েছে খোলাহে বেহেস্তের অধিবাসীঘুঘুগুলোকে পাখনা দাওআমাদের দাও শান্তির ঘুমওপর থেকে তাকাও নিচের দিকেআমাদের দিকে, আমাদের জমির দিকেআর ফিরিয়ে দাও আমাদের স্বজনদের।ঘরে ঘরে প্রবেশ করুকসূর্যালোক এবং স্বাধীনতাওপর থেকে তাকাও নিচের দিকেবিস্তৃত করো দিন এবং রাত্রিকেযা শান্তির ফল।’ (গান, ফিরুজ)যুবক ছেলেরা নিয়মিত সান্ধ্যভ্রমণ শেষে বাড়ি ফিরছিল। অন্ধকার কেবল ব্যাপ্ত হতে শুরু করেছে। আমাদের গাড়িটা তখন আমাদের গ্যালিলীয় গ্রামের কয়লাভাটার কাছে পৌঁছাল। ভাটায় ডোবানো কাঠের গন্ধে বাতাস ম-ম করছে। আমাদের অতিথি আনন্দে চেঁচিয়ে উঠল, ‘আমরা পৌঁছে গেছি।’সান্ধ্যভ্রমণ শেষে ফিরে আসা যুবকেরা যাতে আমাদের পথ ছেড়ে দেয়, সে জন্য আমি হর্ন বাজালাম। এই ধরনের সতর্কতা-সংকেতের কোনো প্রয়োজন ছিল না, আসলে আমি আমাদের অতিথির আগমনবার্তা ঘোষণা করতেই হর্ন বাজিয়েছি। সে তার গ্রামে ফিরছে, কুড়ি বছরেরও বেশি কাল পর সে তার বৃদ্ধা পঙ্গু মাকে দেখতে আসছে। স্বামী-সন্তানসহ সে লেবাননে চলে গিয়েছিল। কুড়ি বছর পর ফিরছে। তার মায়ের বাড়িতে সর্বোচ্চ দুই সপ্তাহ থাকার শর্তে পবিত্র নদীর সাঁকো পার হওয়ার অনুমতি মিলেছে।সে জিজ্ঞেস করল, ‘কয়লার ভাটার মতো ঝরনাটাও কি সেই আগের জায়গাতেই আছে?’‘গ্রামের অন্য প্রান্তে সেটা এখনো সেখানেই আছে। তবে শুকিয়ে গেছে’, আমি জবাব দিলাম।আমাদের অতিথি একটা আত্মসন্দেহী হাসি হাসল, যা শোনা গেল কিন্তু দৃষ্টিগোচর হলো না। সে বলল, ‘জুবাইনা ফিরেছে।’এবার আমার হাসির পালা, কিন্তু আমি হাসতে পারলাম না।আপনারা কি জুবাইনার কাহিনি জানেন? নাকি সেটা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের শিকার দামুন ও ইগিরথ গ্রামের ধ্বংসস্তূপের মধ্যে বিস্মৃতির অতলে হারিয়ে গেছে?এক নিঃসন্তান গ্রামীণ মহিলার উপাখ্যান সেটা। সে পনির তৈরি করত, আর খোদার কাছে প্রার্থনা করত, তিনি যেন তাকে এমন একটা কন্যাসন্তান দান করেন, যার মুখটা হবে তার হাতের তৈরি পনিরের মতো গোল ও সুন্দর।খোদা তার প্রার্থনার জবাব দিয়েছিলেন। তাকে তিনি একটি কন্যা দান করলেন, যার সৌন্দর্য চাঁদকেও লজ্জায় ফেলে দিল।তার নাম রাখা হলো ইসমেরাল্দা। কিন্তু গ্রামের মেয়েরা তাকে জুবাইনা বলে ডাকত।মা তাকে আদরে আদরে বড় করে তুলতে লাগল। তাকে পরাল বুটিদার রেশমি পোশাক। শয়তানের বদনজর থেকে তাকে রক্ষা করার জন্য সে তার কবজিতে পুঁতিওয়ালা নীল কবচ পরিয়ে দিল। সে যখন হেঁটে যেত, তখন তার পায়ের মল তার দেহচ্ছন্দের মতো মধুর সুর তুলত। লোকেরা বুঝত, সে আসছে। তারা তার জন্য পথ ছেড়ে দিত।দীর্ঘ কাহিনিকে ছোট করে বলছি, যাযাবরেরা তাকে অপহরণ করল, যেমন করেছিল ইসমেরাল্দাকে। তার মা তাকে কত যে খুঁজল, তাকে হারিয়ে সারা জীবন শুধু কাঁদল, তারপর বিছানাগত হলো, চোখের দৃষ্টি হারাল।আর জুবাইনা এক প্রভুর কাছ থেকে আরেক প্রভুর কাছে হাতবদল হতে থাকল। শেষ পর্যন্ত তার জায়গা হলো কোনো এক দূরবর্তী জায়গার রাজপুত্রের চারণভূমিতে, রাজহাঁস লালন-পালনের কাজ পেল। সে তার মা-বাবার কাছ থেকে সাত সমুদ্র ও সাত বছরের দূরত্বে চলে গেল।রাজহাঁস চরাতে চরাতে সে একটা দুঃখের গান গায়—‘ওগো পাখিরা, তোমরা যারাউড়ে যাও পাহাড়ের ওপর দিয়েআমার মাকে গিয়ে বোলোতার আদরের জুবাইনাএখন হাঁস চরায়কণ্টকাকীর্ণ পাহাড়ের পথে হাঁটেআর কাঁদে।’একদিন এক তরুণ রাজপুত্র তার গান শুনতে পেল। গানটা তার হূদয় স্পর্শ করল। সে পরের দিন সেখানে ফিরে এল। গানটা তার আরও ভালো লাগল। সে আরও সাত দিন এল এবং জুবাইনার প্রেমে পড়ে গেল। সাত রাত সে ঘুমাতে পারল না। শেষে সে তার মায়ের কাছে তার মনের কথা খুলে বলল। এবং ঘটনা এ রকম ঘটল যে সে জুবাইনাকে চারণভূমি থেকে উদ্ধার করল, রাজবধূ করে তাকে নিয়ে গিয়ে রাজপ্রাসাদে তুলল।এক বছর খুব আনন্দে কাটল, রাজবধূর কোলে এক সুশ্রী স্বাস্থ্যবান ছেলের জন্ম হলো। আর এক বছর কাটার পর রাজবধূ জুবাইনা তার স্বামী রাজপুত্রকে বলল, ‘আমার দেশের জন্য মন কেমন করছে।’সুতরাং সে তাকে উটের ডুলিতে বসাল, এবং তার সঙ্গে দিল সুগন্ধি, রেশমি পোশাক, আর নানা রকম সব উপঢৌকন।দীর্ঘ ভ্রমণ শেষে সে গ্রামের ঝরনার কাছে এসে পৌঁছাল। তার ছেলের পিপাসা লেগেছে। ঝরনার চারপাশে গ্রামের মেয়েরা জটলা পাকিয়ে ঝগড়া করছিল, তাদের কাছে গিয়ে সে তার ছেলের জন্য কিছু পানি চাইল। একজন মহিলা উত্তর করল, ‘ঝরনায় পানি নেই। যেদিন থেকে জুবাইনা হারিয়ে গেছে, সেদিন থেকে ঝরনা শুকিয়ে গেছে।’জুবাইনা বলল, ‘গিয়ে দেখো ঝরনায় পানি এসেছে।’তারা দেখল সত্যিই তা-ই, ভগ্ন-হূদয় পৃথিবীর বুক ফুঁড়ে আবদ্ধ পানির ফোয়ারা উদ্গত হচ্ছে।একজন মেয়ে তার বোনকে ফিসফিস করে বলল, ‘নিশ্চয় জুবাইনা ফিরে এসেছে।’দ্রুত খবর ছড়িয়ে পড়ল। ছেলেমেয়েরা ছোটাছুটি করে চেঁচাতে লাগল, ‘জুবাইনা ফিরে এসেছে, জুবাইনা ফিরে এসেছে।’একটা ছেলে আবেগতাড়িত হয়ে জুবাইনার মায়ের কাছে ছুটল, ছাগলের মতো তিড়িং-বিড়িং করে তার কাছে পৌঁছাল। সে চেঁচাচ্ছিল, যেন তার কথা সে শুনতে পায়; আর হাঁপাচ্ছিল, যেন তার কথা সে বিশ্বাস করে। সে বলল, ‘দাদি, দাদি, জুবাইনা ফিরে এসেছে।’ তার কথা মহিলা বিশ্বাস করল না। সে অপ্রস্তুত হয়ে জুবাইনার ডুলির কাছে ফিরে গেল। জুবাইনা তার কোমল হাত থেকে নীল কবচটা খুলে তার হাতে দিয়ে বলল, ‘জুবাইনার মাকে গিয়ে বলো, এটা জুবাইনা পাঠিয়েছে।’ছেলেটি সেটা মায়ের কাছে নিয়ে গেল এবং তার হাতে দিল। সে তার গন্ধ শুঁকল এবং বারবার তার চোখ ডলতে লাগল। তার চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ল, আর তার চোখের জ্যোতি ফিরে এল।তারপর তাদের মিলন হলো।আমি আমাদের অতিথিকে বললাম, ‘যান্ত্রিক ডুলি এখন গ্রামে প্রবেশ করছে। ঝরনা থেকে পানি উদ্গত হবে কি?’আমাদের অতিথি হাসল। নীরবে, অদৃশ্যভাবে।আমরা গ্রামের গলিতে ঢুকলাম। আমি তাকে বললাম, যদি এখনো মনে থাকে, তাহলে সে যেন আমাকে তার মায়ের বাড়ির পথ বলে দেয়।সেটা সে করল।আমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার সময় আমি একটা খাড়া পথে গাড়ি চালালাম। তখন আমাকে অবাক করে দিয়ে সে হঠাৎ চেঁচিয়ে উঠল, ‘সাবধান, পরের গলির শুরুতেই বাম পাশে একটা খাদ আছে।’ জুবাইনার ধারণা সত্যি, ওই জায়গায় একটা খাদ ছিল।সে আমাকে অবাক হতে দেখে বলল, ‘না, ঠিক আছে, সবকিছুই হয়তো আর আগের মতো নেই। আমরা বৃদ্ধ হয়ে গেছি, রাস্তার বাঁকগুলোরও বয়স হয়েছে। কিন্তু সমতল আর পাহাড়গুলো ছেলেমেয়েতে পূর্ণ হয়ে গেছে। আমি ওদের চিনি না, ওরাও আমাকে চেনে না। তবে আমার ধারণা, তারা নিশ্চয়ই জানে যে আমার পঙ্গু মায়ের এক মেয়ে আছে, সে বিদেশে থাকে।’কথাটা সত্যি।তার মায়ের বাড়ির নিচে দোকান বন্ধ করছিল এক তরুণ। সে বুঝতে পারল আমরা বহিরাগত। সঙ্গের মহিলাটি দিনের শেষে সেই ঘিঞ্জি গলিতে গাড়ি থেকে নামলে দেখা গেল, তার পরনে আধুনিক পোশাক। আমাদের দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে আমাদের কাছে ছুটে এল। আমরা কিছু বলার আগেই সে ঘুরে ঘুরে প্রতিবেশীদের উদ্দেশে বলতে লাগল, ‘অমুকের মেয়ে ফিরে এসেছে। অমুকের মেয়ে ফিরে এসেছে।’মহিলা প্রতিবেশীরা তাকে স্বাগত জানাতে দ্রুত ছুটে এল। আমি পঙ্গু মহিলাটিকে সিঁড়িপথের নিচে দেখলাম, নিজের দুই পায়ের ওপরই তিনি দাঁড়িয়ে আছেন। তিনি শোনার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন। তারা বলল, ‘এই যে মা।’অন্ধকার একেবারে পিচের মতো কালো, পুরুষ লোকেরা মেয়েদের টর্চ আনার জন্য চেঁচাচ্ছে।সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মহিলাটি হাসছেন, এমন হাসি আমি জীবনে কখনো দেখিনি—সেটা যেন হাসি নয়, যেন ভাটার সময়কার সমুদ্রতটের মৃদু ঢেউ।হই-হট্টগোলের মধ্যেও আনন্দের একটা তীব্র চিৎকার শোনা গেল, সেটা শুনে প্রত্যেকের নড়াচড়া বন্ধ হয়ে গেল, প্রত্যেকে নিশ্চুপ হয়ে গেল।বৃদ্ধা মা আনন্দধ্বনি উচ্চারণ করছিলেন। তিনি যা-সব আবৃত্তি করছিলেন, আমরা তার কিছুই বুঝতে পারলাম না। আমরা তাঁর যে-চিৎকার শুনলাম, তা সম্ভবত তাঁর ঠোঁটের মর্মরধ্বনি। কিন্তু তাঁর মুখে ফুটে উঠেছিল ঘোমটা সরানোর সময় নববধূর যে গর্বভাব হয়, সে রকম আভা।তারপর তাদের পুনর্মিলন ঘটল।আমরা বৃদ্ধা মাকে বিছানায় যেতে সাহায্য করছিলাম, কিন্তু তিনি আমাদের ঠেলে দূরে সরিয়ে দিলেন এবং সিংহীর মতো লাফিয়ে উঠে একটা পুরোনো কাঠের সিন্দুকের কাছে গেলেন। ঢাকনা তুলে ভেতরের জিনিসপত্র ওলটপালট করে তিনি সাত-আট বছরের কিশোরীর উপযোগী কতগুলো পোশাক বের করে আনলেন। ঘড়ঘড়ে গলায় বললেন, ‘এগুলো তোমার ছোটবেলাকার পোশাক। তোমার মেয়ের জন্য তুলে রেখেছি। এগুলো তুমি নিয়ে যেও।’তারপর তিনি সোনালি ফিতায় বাঁধা একটা নীল কবচ বের করলেন, বললেন, ‘তোমার আব্বা, খোদা তার আত্মাকে শান্তিতে রাখুন, সব সময় বলতেন, তুমি যদি এই কবচটা ধারণ করতে, তাহলে যা কিছু ঘটেছে, তা ঘটতে পারত না। এটা পরে থেকো, আর কখনো খুলো না।’আমি যখন আমাদের অতিথির কাছ থেকে বিদায় নিলাম, তখন সে লাজনম্রভাবে বলল, ‘নতুন জুবাইনার কথা বললে বলতে হয়—সে নীল কবচটি পরেছিল না।’ জবাবে আমি বললাম, ‘আমার রাস্তায় গ্রামের শেষ প্রান্তের সেই পানির ঝরনাটা পড়বে, আমি সেটা দেখতে যাব। সম্ভবত সেটায় পানি উপচে পড়ছে।’পানির ঝরনাটা অতিক্রম করার সময় আমি হাত তুলে তাকে সালাম করলাম। কেউ আমাকে দেখছে না, তাহলে ঝরনাটাকে আমি সালাম করব না কেন?আর ঝরনাটা পুনরুজ্জীবিত হয়েছে কি না, সেটা দেখতে যাওয়ার ব্যাপারটা আমি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলাম—অন্য কোনো দিন সেটা দেখা যাবে।