প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুনের জাহাজ ভিড়ে মধ্যরাতে দেহের বন্দরেসারা রাত ওঠা-নামা করে নুন বাহিরে-অন্তরেবন্দরের কুলি আমি রাত জেগে শুধু নুন টানিশরীরে নুনের চর, চোখে মুখে জিভেও লবণমাথায় নুনের বস্তা তুলে দেয় ব্যস্ত খালাসিরানীরবে বহন করি, সহ্য করি সুতীব্র কামড়ধীরে ধীরে শরীরটা সাদা হয়, আহা কী আনন্দ!যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ সুখের লগনদীর্ঘদিন নুন টেনে মনে এক নেশা ধরে গেছেসারাক্ষণ অনুভব করি শুধু বন্দরের টানযখন-তখন ঘাটে ছুটে যেতে খুব ইচ্ছে হয়মনটাকে তামার খাঁচায় বন্দী রাখতে পারি নাহঠাৎ নোঙর তুলে চলে যাবে নুনের ব্যাপারি এসো না, ভোরের আগে তুলে নিই দুজনে যা পারি