নেইল কাটারের কথকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ছোটবেলায় স্কুলের ড্রিল স্যারের হাতের নখ পরীক্ষা করার ঘটনাগুলো কি মনে পড়ে? ক্লাসে অথবা স্কুলের মাঠে লাইনে দাঁড় করিয়ে ড্রিল স্যার নখ বড় না ছোট তা পরীক্ষা করছেন আর অনেকেই ভয়ে, আতঙ্কে ব্যস্ত আঙুলের বড় নখ দাঁত দিয়ে কেটে ছোট করায়। অভিজ্ঞ ড্রিল স্যার আবার নখের চেহারা দেখেই ধরে ফেলছেন তা নেইল কাটার দিয়ে কাটা, নাকি দাঁত দিয়ে। দাঁত দিয়ে কাটা ধরা পড়লে পিঠে পড়ছে দুম-দাম কয়েক ঘা।ছোটবেলার এই নস্টালজিয়ার সঙ্গেই মনে হয়, মানুষের জীবনাচারে নখ কাটার প্রয়োজনীয়তা। কেবল ড্রিল স্যারের রোষানল থেকে বাঁচতে নয়, দুই হাত আর দুই পায়ের দশ-দশ বিশ আঙুলের সৌন্দর্য বজায় রাখতে নখগুলোকে কেটে-ছেঁটে ছোট রাখাটা অতীব জরুরি। এই জরুরি কাজটি যে ছোট্ট যন্ত্রটি দিয়ে সমাধা হচ্ছে, সেই নেইল কাটার কোথা থেকে এসেছে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি?মানুষের নখ কাটার প্রবণতাটা অতি প্রাচীন হওয়ায় নেইল কাটার যন্ত্রের বিভিন্ন ধরনের আদি চেহারা হয়তো ছিল। কিন্তু এর আধুনিক সংস্করণটির উদ্ভাবন যে মার্কিন মুলুকে—এটা কাগজপত্রে রয়ে গেছে। ১৮৭৫ সালে ভ্যালেন্টাইন ফজার্টি নামের এক মার্কিন নাগরিক প্রাচীনকাল থেকে ব্যবহূত হয়ে আসা নখ কাটার উপকরণের আধুনিক সংস্করণটি তৈরি করেন। এর প্রথম পেটেন্টও রেজিস্ট্রি করা হয় ১৮৭৫ সালে ফজার্টির নামে। নখ কাটার যন্ত্রের আরও কয়েকটি উন্নয়ন পেটেন্ট লিপিবদ্ধ হয় ১৮৭৮ সালে জন এইচ হলম্যান এবং ১৮৮৫ সালে জর্জ এইচ কোর্টসের নামে। এভাবে সময়ের বহমানতায় নখ কাটার যন্ত্র বিভিন্ন হাতে পেয়েছে বিভিন্ন রূপ। ১৯৪৭ সালে উইলিয়াম ব্যাসেটস নামের এক মার্কিন নাগরিক তাঁর প্রতিষ্ঠিত ব্যাসেটস কোম্পানিতে নখ কাটার যন্ত্রকে আধুনিক রূপ দেন। ব্যাসেটসের কোম্পানিতে উৎপাদিত নখ কাটার যন্ত্রের নকশাটিকেই এদিকে-ওদিক করে আমরা এখনো চালিয়ে যাচ্ছি।  নাইর ইকবালওয়েবসাইট অবলম্বনে