নেতার ছেলেবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য চাইল্ডহুড অব আ লিডার ছবির দৃশ্য
দ্য চাইল্ডহুড অব আ লিডার ছবির দৃশ্য

চলচ্চিত্রটির নাম দ্যচাইল্ডহুডঅবআলিডার বা নেতার ছেলেবেলা। দ্যগার্ডিয়ানপত্রিকার বিবেচনায় এবারের বর্ষসেরা হাতে গোনা কয়েকটি চলচ্চিত্রের এটি একটি। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্রটি মুক্তি পায় গত বছর। অভিনেতা-চলচ্চিত্রকার ব্র্যাডি করবেট নির্মাণ করেছেন সিনেমাটি। ফরাসি লেখক জাঁ পল সাত্রে৴র ১৯৩৯ সালে একই নামে লেখা একটি ছোটগল্প অবলম্বনে রচিত হয়েছে এর চিত্রনাট্য। সহচলচ্চিত্রকার মোনা ফ্যাস্টভোল্টের সঙ্গে করবেট লিখেছেন এর চিত্রনাট্য। চলচ্চিত্রটির উপজীব্য হলো এক নেতার ছেলেবেলা, যাঁর জন্ম উচ্চবিত্ত পরিবারে। তবে বিত্তবৈভব থাকা সত্ত্বেও পরিবারটিতে লেগেই থাকত অশান্তি। বিশেষ করে কোমলমতি ছেলেটির ওপর তাঁর বাবার ছিল অতিরিক্ত খবরদারি। ছেলেবেলার নানা তিক্ত অভিজ্ঞতা তাঁকে ধীরে ধীরে ফ্যাসিবাদী নেতায় পরিণত করে। তবে হিটলার, মুসোলিনি কিংবা স্ট্যালিনের ছেলেবেলা ছিল এর থেকেও নিম্নমানের। সূত্র: দ্য গার্ডিয়ান
মিজান মল্লিক