নেপোলিয়ানের আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে প্রায় সোয়া ২০০ বছর আগে ফরাসি সম্ভ্রান্ত পরিবারের বিধবা জোসেফাইনের সঙ্গে বাগদান হয়েছিল নেপোলিয়ানের। সেই বছরই প্রথমবার বিয়ে করেন তাঁরা। নানা কারণে নেপোলিয়ান আর জোসেফাইন দম্পতির সংসার টেকেনি। তবে টিকে গেছে তাঁদের বাগদানের আংটি। বাগদানের সময় হীরা ও সেফিয়ার পাথরের একটি আংটি নেপোলিয়ানকে দিয়েছিলেন জোসেফাইন। কালের সাক্ষী সেই আংটি ২৪ মার্চ নিলামে উঠছে প্যারিসে। এ আংটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১৬ হাজার মার্কিন ডলার। ডেইলি মেইল।