প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খবর্দার অযথা খাল কেটে কুমির আনতে যেও না আবার!যদিবা তোমার সঙ্গে পথে দৈবাৎকোনও কুমিরের সঙ্গে দেখা হয়ে যায়—হাতের ছড়ি এমনকি খড়কে কাঠি দিয়ে হলেওঅযথা ওদের খোঁচাখুঁচি করতে যেও না;—ওদের হূদ্যতাপূর্ণ হাসিকে পাত্তা না দিয়েসুযোগ পেলেও দিও না তার গায়ে কোনও ঘা;এমনকি সোনালি বালির চড়ায় গা ঢেলেচোখ মুছে ঘুমের ভান করে মড়ার মতো পড়ে থাকলেও না;খাদ্যাভাবে ও শুকিয়ে যাচ্ছে দেখলেও খবর্দারদয়ালু হতে যেও না—ও-যে তোমারই অপেক্ষায়আছেকারণ একটু পরই তার নৈশ ভোজের সময়...