নোবেল পদক যাচ্ছে গুনরাহর বাসভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুনরাহ। কিন্তু এখনো নোবেল পদক হাতে পাননি তিনি। আজ ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠিতব্য নোবেল পুরস্কার প্রদানের মূল অনুষ্ঠানের আগে গুনরাহর লন্ডনের বাসভবনে নোবেল পদক ও ডিপ্লোমা পৌঁছে দেবেন লন্ডনে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিকেলা কুমলিন গ্রানিট।

নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, এ বছর মহামারি কোভিড-১৯–এর কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে না। তাই এ বছর চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, অর্থনীতি ও সাহিত্যে যাঁরা নোবেল পুরস্কার পেয়েছেন, তাঁদের নিজ নিজ দেশে নোবেল পদক পৌঁছে দেওয়া হচ্ছে। সূত্র: ফ্রান্স টুয়েন্টিফোর