নোবেল পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়ার জন্য নোবেল পুরস্কারউচিত হবে আমার হাতে দেয়াআমি হলাম আদর্শ পড়ুয়া হাতে যা পাই সবই পড়ে ফেলি: রাস্তাঘাটের নাম-ঠিকানা পড়ি এবং যত পথের নিয়নসাইনটাট্টিখানার দেয়াললিখন পড়ি পড়ি নতুন মূল্যতালিকাও এবং পড়ি বার্তা অপরাধের, আবহাওয়ার পূর্বাভাসও পড়ি গাড়িঘোড়ার প্যান্টেও বাদ নেই আমার মতো লোকের কাছে, ভাই, শব্দরা সব পূতপবিত্র জুরি সভার ভদ্রমহোদয় মিথ্যা বলে আমার কী-বা লাভ আমি তো এক তুখোড় পড়ুয়া পড়ি সবই—বাদ দিই না কিছু এক কলামের ক্ষুদ্র বিজ্ঞাপনও সত্য বটে অল্প পড়ি হালেকারণ সময় পাই না খুব একটা ও মা, আগে কত্ত যে পড়েছি এই কারণেই নোবেল পুরস্কার চাচ্ছি, আমায় পাঠের জন্য দিন এক্কেবারে স্বল্প কালের মাঝে স্প্যানিশ থেকে অনুবাদরাজু আলাউদ্দিনপারার পাতা (সান্তিয়াগো, হানিমেদেস, ১৯৮৫) নামক গ্রন্থ থেকে।