নোবেল পুরস্কার উৎসব বর্জনের ঘোষণা কসোভো সরকারের

আগামী সপ্তাহে সুইডেনে অনুষ্ঠেয় নোবেল পুরস্কার উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে কসোভো সরকার। অস্ট্রেলীয় লেখক পিটার হান্ডকেকে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার প্রদানের প্রতিবাদে তাদের এই উৎসব বর্জন। কসোভো সরকারের তরফে বলা হয়েছে, গত শতকের নব্বই দশকে যুগোস্লাভিয়ার যুদ্ধে সার্বিয়ানদের পক্ষাবলম্বন করেছিলেন পিটার। এমন একজন বিতর্কিত লেখককে নোবেলের মতো সম্মানজনক পুরস্কার দেওয়া মোটেও সমীচীন নয়। ঘোষণায় তারা বলেছে, ‘আমরা এর প্রতিবাদ জানাতে নোবেল পুরস্কার উৎসবে যোগদান থেকে বিরত থাকব।’
কসোভোর পররাষ্ট্রমন্ত্রী বেগজেট প্যাকোলি এক ফেসবুক পোস্টে লেখেন, ১৯৯৯ সালে সার্বিয়ার বিরুদ্ধে ন্যাটের বোমা হামলার পরোক্ষ মদদদাতা ছিলেন পিটার হান্ডকে। ওই হামলায় হাজার হাজার আলবেনীয় নৃগোষ্টীর মানুষ নিহত হয়েছে। সুতরাং বলার অপেক্ষা রাখে না, পিটারের পুরস্কারপ্রাপ্তি নিঃসন্দেহে নোবেল পুরস্কারকে বিতর্কিত করেছে। বলা ভালো, আলবেনীয় সংখ্যাগরিষ্ঠ কসোভো ১৯৯৮-৯৯ সালের যুদ্ধের আগপর্যন্ত সার্বিয়ার একটি প্রদেশ ছিল। সূত্র: আল জাজিরা