নোবেলের ছবি
ঢাকার কাছে, বিমানবন্দরের রেলওয়ে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছে হাজার হাজার যাত্রী। প্লাটফর্মের ছাদে অগণিত ঘরমুখী মানুষ। উদ্দেশ্য, ঈদের ছুটিতে বাড়ি ফেরা। যে করেই হোক নাড়ির টানে গ্রামে যাবে তারা। কমলাপুর থেকে ছেড়ে আসা যে ট্রেনটার জন্য যাত্রীদের অপেক্ষা, সেটায় তিল ধারণেরও জায়গা নেই। ২০১০ সালের ১৬ নভেম্বর খুব সকালে বিমানবন্দরের ফুট ওভারব্রিজে দাঁড়িয়ে এমন একটি ছবি তুললেন বিরাজ। হাজার হাজার যাত্রী নিয়ে এগিয়ে আসছে একটি ট্রেন। ছবিটা ব্যাকলাইটে তোলা। ব্যাকলাইটের কারণে অনেকে হয়তো বলবেন, ছবিটির রং একটু কালচে। এ প্রসঙ্গে বিরাজ বলেন, ‘সমসাময়িককালে সুন্দর ছবির ব্যাখ্যা আসলে পাল্টে গেছে। সঠিক আলো, কম্পোজিশন, এক্সপোজার কিংবা ডিসাইসিভ মোমেন্ট ঠিক থাকলে সেই ছবিকে ভালো ছবি বলা হতো একসময়। কিন্তু এখন ভালো ছবির সংজ্ঞা হচ্ছে ছবিতে আলোকচিত্রীর ভাবনাটা কীভাবে প্রতিফলিত হচ্ছে।’ পুরস্কার পাওয়া ছবিটি সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ ঢাকামুখী। জীবিকার তাগিদেই তাদের নগরে থাকা। কিন্তু তাদের নাড়ির যোগ গ্রামের সঙ্গে। তাই ঈদের মতো বড় উৎসবের ছুটিতে ঝুঁকি নিয়ে হলেও ঘরে ফেরে মানুষ। এ ধরনের দৃশ্য পৃথিবীর আর কোথাও দেখা যায় না। ঝুঁকি নিয়ে ঘরে ফেরার এই দৃশ্যটি মানুষের প্রতিদিনের জীবনের সংগ্রামেরই প্রতিনিধিত্ব করছে। ছবিতে বার্তা হিসেবে যোগ হয়েছে অধিক জনসংখ্যার চাপ, দুর্বল পরিবহনব্যবস্থা ও পরিবেশের বিরূপ প্রভাবের চিত্র।’ মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের ঘিঞ্জি, অপরিসর জায়গাতেই এক যুবকের নিজস্ব কবুতরের জগৎ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে হাজার সীমাবদ্ধতার মধ্যেও জীবন থেমে নেই। যুদ্ধকে উপেক্ষা করে খেলায় মত্ত একদল শিশু। রয়টার্সের প্রতিনিধি হিসেবে আফগানিস্তানের সংসদ নির্বাচন কাভার করার সময় ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্য