পক্ষীলীলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধূলিযুদ্ধের ধূসরদিনে কোত্থেকে এলি দুর্লভ পাখি ডানায় ডানায় মেঘের সুবাস, বৃষ্টিগন্ধী আর্দ্র অঙ্গ; বল্ তো এবার নামঠিকানা, জাতপরিচয় রে বিহঙ্গ মেঘদূতের ওই বার্তা নিয়ে তপ্তধরায় আসলি নাকি?পাখি রে তোর ডানার নিচে ক্লান্তি জমা অনেক দিনের জ্ঞানবৃক্ষের ছায়ায় বসে চল্ দুজনে একটু জিরাই; সামনে আমার তীর্থযাত্রা, তোর রয়েছে ডানার লড়াই তার আগে আয় ভাগ করে নিই যার যা আছে পরস্পরের। আমার আছে জলজ বারুদ, লোহুর স্রোতে অন্তঃশীলা তার কিছু ঢেউ নিতে পারিস, যেমন খুশি—তীব্র-মৃদু; তোর থেকে চাই আকাশবিদ্যা—ওড়ার তালিম, ডানার জাদু তোর সাথে তাই ভাব বিনিময়, তোর সাথে আজ পক্ষীলীলা!দুর্লভ পাখি, তুই কি দিবি সুরেশ্বরের ধ্যানভাঙা সুর?দুর্লভ পাখি, তুই কি নিবি খ্যাপা-দলছুট একলা দুুপুর?