পঙিক্ত কাহিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা কাগজের ওপরপঙিক্তগুলো ভাগভাগ হয়ে লাফাচ্ছে বুঝিওদের শুইয়ে দাও সোজাসুজিসেলাই করতে থাকো তার বর্ণ শব্দ বাক্য ছত্রবিষয়-আশয় নিয়ে ভাববার কোনো প্রয়োজন নেইমৃত ঘটনাগুলো জীবিত হয়ে কুশল জানতে চাইবে:কবিতা কেমন আছেআমরা সবাই একটি কবিতা—ঘুরে বেড়াই হাত থেকে হাতেকলম থেকে কলমে...বাষ্পাতুর বুক চিরেনানাবিধ অশ্রুপাতেএখন তোমার কাগজে আমার বন্দিদশা দেখেআকাশ থেকে হাসি ঝরে বৃষ্টি গুনেগুনেবাতাস ছিঁড়ে কান্না ছোটে রৌদ্র বুনেবুনেতোমার তাতেই আনন্দ, সে কী আনন্দপঙিক্তর এই আত্মকাহিনি শুনে