মুস্তাফা মনোয়ার, চিত্রশিল্পী, লেখালেখির সঙ্গেও সম্পৃক্ত। নির্মাণ করেছেন বেশ কটি আলোচিত টিভি নাটক। পাপেটশিল্পের প্রচার-প্রসার ও সৃজনশীল বিকাশে পালন করছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একুশে পদকসহ পেয়েছেন উল্লেখযোগ্য অনেক পুরস্কার।বাংলার রূপ আমি দেখিয়াছিপ্রতি রাতেই বই পড়ি। টানা পড়ার অভ্যেস, তবে বিষয় একই রকম হলে একসঙ্গে বেশ কটা পড়ি। মূলত বিজ্ঞান, শিল্পকলা ও রবীন্দ্রনাথের লেখা পড়ি। প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কবি জীবনানন্দ দাশ ও সুকান্ত ভট্টাচার্য। সন্ধ্যার পর লেখালেখি করি। আঁকাআঁকির কাজটাও এ সময়ই, তবে অনেক রাত পর্যন্ত হয়। সকাল থেকে দুপুরের সময়টাতে পাপেট নিয়ে থাকি। প্রিয় পঙিক্ত ‘বাংলার রূপ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর।’আমারে তুমি অশেষ করেছআমি কাজ করতে করতেই গান শুনি। সব রকম গানই প্রিয়, তবে রবীন্দ্রসংগীত একটু বেশি। প্রিয় চিত্রশিল্পী জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, রেমব্র্যান্ডট, ভ্যানগঘ, পিকাসো প্রমুখ। সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, সায়গল, শ্রীকান্ত আচার্য। প্রিয় গান ‘আমারে তুমি অশেষ করেছ’।সৃজনশীল কাজে অবসরের আনন্দ ঠিক অবসর বলতে কী বোঝায়, আমি বুঝি না। আমার কাছে অবসর মানে বইপড়া, গান শোনা। সৃজনশীল যেকোনো কাজ করার মধ্যেই আমি অবসর আনন্দ খুঁজে পাই। কাজের গভীরতা আমাকে ক্লান্ত করে না, কাজ শেষে কিছুটা করে, তবে পীড়িত করে না।দার্জিলিং মনোহরআমার প্রিয় জায়গা দার্জিলিং। ওখানকার দৃশ্য সত্যিই মনোহর। প্রিয় দেশ জাপান। ওদের লোকজনের ব্যবহার, পরোপকার-প্রবণতা আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয়, ওদের মতো ভদ্র জাতি পৃথিবীতে আর নেই।ভাষা বুঝি না, অজস্র কথা বলি। একসময় অনেক আড্ডা দিয়েছি, বিশেষ করে শিল্পী, সাহিত্যিকদের সঙ্গে। এখন আর আড্ডা দেওয়া হয় না। ঢাকা শহরের যোগাযোগব্যবস্থা যেভাবে সময়ের অপচয় করছে, তাতে আড্ডা দেওয়ার আর সময় কোথায়? এখন আড্ডা দিই বাসায়, আমার নাতি স্নেহার সঙ্গে। চমৎকার সময় কাটে ওর সান্নিধ্যে। আমরা কেউ কারও ভাষা বুঝি না, তার পরও অজস্র কথা বলি।থ্রি ইডিয়টসএকসময় অনেক চলচ্চিত্র দেখেছি, এখন অনেক কমে গেছে। প্রিয় চলচ্চিত্র পথের পাঁচালী, চারুলতা ও রশোমন। প্রিয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, কুরোসাওয়া। সাম্প্রতিক সময়ে দেখেছি থ্রি ইডিয়টস, ভালো লেগেছে।শিশুরা আনন্দের সঙ্গে লেখাপড়া শিখুকস্বপ্ন দেখি, আমাদের দেশের মানুষের মধ্যে মুক্ত চিন্তার ক্ষমতা ও কল্পনা শক্তির বিস্তার ঘটুক। আমাদের শিক্ষাব্যবস্থায় কোনো আনন্দ নেই। স্বপ্ন দেখি, শিশুরা আনন্দের সঙ্গে লেখাপড়া শিখুক। এই আনন্দের জায়গা থেকেই আমি ওদের জন্য পাপেট নিয়ে কাজ করছি।সাক্ষাৎকার গ্রহণ: আহমেদ হোসেন