পরাক্রমশালী কীটপতঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইজ্যাক আজিমভ ব্যাকটেরিয়া হলো সবচেয়ে ক্ষুদ্র জীবিত কোষ, এত ছোট যে এক ফোঁটা তরলে ৫০ মিলিয়ন ব্যাকটেরিয়া থাকতে পারে। মে ফ্লাই ডিম ফুটে বের হওয়ার পর শূককীট হিসেবে এক থেকে তিন বছর বিকশিত হওয়ার পর পূর্ণ বয়স্ক হিসেবে মাত্র এক দিন বাঁচে। প্লুরোনিউমোনিয়া নামে একটি ব্যাকটেরিয়ায় ছোট জিন হিসেবে বেঁচে থাকার জন্য সব ধরনের রাসায়নিক উপাদান আছে, দুই মিলিয়ন ব্যাকটেরিয়া পাশাপাশি স্পর্শ করে থাকলেও দৈর্ঘ্যে এক ইঞ্চির মতো লম্বা হয় মাত্র। ফ্রান্সের পদার্থবিদ রেনে-অ্যান্টোয়নি ডি রিউমোর (১৬৮৩-১৭৫৭) মৌচাকের মতো হেক্সাগোনাল আকৃতির কোষের জ্যামিতিক নকশার যথার্থতা দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি প্রস্তাব করেন পরিমাপের আদর্শ একক হিসেবে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। এক কোষী প্রাণী, প্যারাম্যাসিয়াম জন্মের ২২ ঘণ্টা পর বিভক্ত হয়ে দুই টুকরো হয়ে যায়। ধরা যাক, জানুয়ারির ১ তারিখে ভাগ হতে শুরু করল এবং তারা যদি মার্চের ৭ তারিখ পর্যন্ত বেঁচে থাকে, তাহলে এর বংশধরেরা এক ঘনমাইল আয়তন দখল করে নেবে এবং ১২ এপ্রিলের ভেতর এদের সম্মিলিত আয়তন পৃথিবীর আয়তনের সমান হবে। অ্যান্টার্কটিকার একমাত্র প্রাণী, যারা জীবন ধারণের জন্য সাগরের ওপর নির্ভরশীল নয়, তারা হলো সত্তর প্রজাতির কীট এবং আদি পতঙ্গ। অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় প্রাণী, যা স্থায়ীভাবে সেখানে বাস করে, তা হলো ডানাবিহীন একটি মাছি, লম্বায় এটা আধা সেন্টিমিটারের মতো। দক্ষিণ মেরু থেকে ৬৮০ কিলোমিটার দূরে এ প্রজাতির কীটের সন্ধান পাওয়া গেছে। একটি কারখানায় দুই হাজার ভিন্ন ভিন্ন মেশিন এবং প্রতিটি মেশিনে ২৫ জন করে মানুষ কাজ করছে, তাহলে এটা নিশ্চিতভাবে একটি জটিল কাঠামো। একটি ছোট ব্যাকটেরিয়াও তেমনি জটিল। প্রতিটি ব্যাকটেরিয়ার ভেতর ৫০ হাজার রাসায়নিক বিক্রিয়া সৃষ্টি করে। আর্মাডিলো ও হেজহগের স্বাস্থ্যের জন্য নীলমাছি আবশ্যক। এই মাছিরা চামড়ার প্রয়োজনীয় উদ্দীপনা সরবরাহ করে থাকে। নীলমাছিমুক্ত আর্মাডিলো ও হেজহগ বেশি দিন বাঁচতে পারে না। অভিবাসী পঙ্গপাল তার মাথার সামনে এক গোছা চুলের মাধ্যমে উড়তে থাকে। চুলগুলো সামনের দিক থেকে আসা বাতাসপ্রবাহে উত্তেজিত হয়। এগুলো আবার স্নায়বিক উত্তেজনা সৃষ্টি করে, যার ফলে পঙ্গপাল ডানাগুলো অনবরত নাড়াতে থাকে। নাড়ানোর ফলে বাতাসের প্রবাহকে বাড়িয়ে দেয়। একবার পঙ্গপাল আকাশে ওঠার পর দীর্ঘপথ পর্যন্ত উড়তে পারে। একসময় অস্টিওমায়েলাইটিস অর্থাৎ মারাত্মক অস্থি-সংক্রমণ চিকিৎসায় শূককীট ব্যবহার করা হতো। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় দুর্ঘটনাবশত আবিষ্কৃত হয় যে ব্লোফ্লাইয়ের লার্ভার মরা টিস্যু ক্ষত সুস্থ করার উপাদান নিঃসরণ করে এবং খোলা ক্ষত সারাতে সাহায্য করে। অস্টিওমায়েলাইটিস চিকিৎসায় ল্যাবরেটরিতে জন্মানো জীবাণুমুক্ত শূককীট ব্যবহার করা হতো। চিকিৎসার এই পদ্ধতি একসময় বাতিল হয়ে যায়, কারণ বিশ্লেষণের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ক্ষতস্থান সারানোর জন্য শূককীট থেকে যে পদার্থ নিঃসরিত হয়, তা হলো ইউরিয়া। আর ইউরিয়া অনেক সস্তায় ও সহজে উৎপাদন করা যায়। মশার ৪৭টি দাঁত আছে। পার্থেনোজেনেসিসের মাধ্যমে এফিড নামে এক পতঙ্গ বংশ বিস্তার করতে পারে। শুক্রাণুর সাহায্য ছাড়াই স্ত্রী-ডিম্বাণু নিষিক্ত হতে পারে। অ্যামিবা টুকরো টুকরো করা হলে নতুন অ্যামিবা সৃষ্টি হয়। একটি অ্যামিবার সাইটোপ্লাজ, আরেকটির নিউক্লিয়াস এবং অন্যটির মেমব্রেন একত্র করলে নতুন প্রাণীটি সাঁতরে চলে যায়। রক্তে টুসটুসে একটি মশা দ্বিগুণ ওজনের ভার নিয়ে উড়ে যেতে পারে। ব্যাকটেরিয়া যৌন-প্রক্রিয়ায় বংশ বিস্তার করতে পারে।