পরাগ রিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত, কোন খেয়ালে হলুদ সরষের অপেক্ষা ফোটাও!

আগ্রহ ভরে নতুন বউ দেখতে আসবে পাড়া-প্রতিবেশী, সে সময় গত। ভর সন্ধ্যায় কচি ছেলেটা এখনো খেলে ফেরেনি।

উঠোনে চুলোয় ভিজা খড় দিতে না দিতে নিভে যাচ্ছে।

লাল হয়ে যাচ্ছে চোখ-মুখ। চোখ থেকে জল ঝরছে।

চুলা থেকে বের হয়ে তার বাড়ির বাঁশঝাড়ে জড়াজড়ি করে আছে সমান্তরাল ধোঁয়াশা।