পরান পুড়ে জ্বলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুঃখ যখন আসেকান্না ছড়ায় সবকিছুতে; রক্ত-মাংস, ঘাসে।কষ্ট মনে আসেশরীর কাঁপে-চোখের পাতা থিরথিরিয়ে ভাসেকোথায় যেন ঘটল কিছু, না খুঁজে পাই দিশাকেউ যেন ঠিক আমার কানে ঢালছে তরল সিসাদুর্ঘটনার শেষ কিছু নেই গজব ভেঙে পড়েমরল মানুষ। কে জীবিত? পরিণতি বরণ,আমি তো ভাই একলা হাঁটি—একলা ঘাঁটি আমার জীবন-মরণ।বিপদ দেশে আসেকে বলে হায় কার বা কুশল, দাঁড়ায় প্রাণের পাশে!বালাই হঠাৎ আসেকত যে প্রাণ যায় গুঁড়িয়ে, আমার চতুর্পাশে!মৃত্যু বলো কী আর দেবে? কেবল হরণ করেছিটিয়ে দেয় চোখের পানি শুষ্ক এই অধরে।চোখের ভেতর দৃষ্টি কাঁপে—মৃত্যু রাখে কালিযেন দোয়াত উল্টে গেছে। আঁধার রাতের ডালি।আমরা বলি দুর্ঘটনা—কেউবা গজব বলেহাত বাড়িয়ে ছুঁতে গেলে পরান পুড়ে জ্বলে।