পরাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

যেকোনো আড়াল থেকে, আশ্রয় থেকে বেরিয়ে পড়ব
কবর ফলক হয়ে অবিচল তাকাতে শিখিনি
রৌদ্রে ছড়িয়ে পড়েছে ঘুম; বিস্মরণের দিনে
কথাবিকৃতি নিয়ে যেসব বক্তৃতা হলো—
তার কিছু কাঠের বন্দুক, বাকি সব কাগজের বিমান
চিতাবাঘ ভেবেছি যাদের—তারা দেখি মোম-ক্রিস্টালের

আধা কাটা গাছের নিচে এই শ্বাস নেওয়া
গর্তের ভেতরে সাপ তার ফণা না-তুলেই
যেভাবে দূর থেকে পরাহত অশ্বারোহী দেখে...