পরিশ্রমী লেখক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম মুরশিদ, লেখক, অধ্যাপক, গবেষক। অধ্যাপনা করেছেন কৃষি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। বিবিসির সঙ্গে ছিলেন ১৯ বছর। বর্তমানে বাংলা একাডেমীতে যৌথভাবে করছেন বাংলা বিবর্তনমূলক অভিধান -এর কাজ। বাংলা একাডেমী পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই সহ পেয়েছেন নানা পুরস্কার।ইতিহাসের বইয়ে বেশি আগ্রহবর্তমানে পড়ছি ডা. নুরুন নবীর লেখা বুলেটস অব ৭১ বইটি। প্রচলিত ইতিহাসের বইগুলো থেকে এ বইটির পার্থক্য হচ্ছে, লেখক এখানে শুনে কোনো গল্প লেখেননি। তিনি নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর নিজের ঘটনা আর অভিজ্ঞতা থেকে লিখেছেন এবং দ্বিতীয়ত বইটি পণ্ডিতি ইংরেজিতে লেখা নয়। এ ছাড়া পড়েছি সুধীর চক্রবর্তীর সম্পাদনা করা রবীন্দ্রনাথকে নিয়ে লেখা একটি বই, যার রিভিউ বের হয়েছে দেশ পত্রিকায়।বিভিন্ন বিষয়ে লিখতে আগ্রহী আমার বিষয় বাংলা ভাষা ও সাহিত্য। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে আশার ছলনে ভুলি, হাজার বছরের বাঙালী সংস্কৃতি, বাংলা গদ্য নিয়ে লেখা দুটি বইকালান্তরে বাংলা গদ্য ও আঠারো শতকের গদ্য। এ ছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছি মুক্তিযুদ্ধ ও তারপর, যখন পলাতক, স্বাধীনতাসংগ্রামের সাংস্কৃতিক পটভূমি। আমি বিচিত্র বিষয়ে লিখতে আগ্রহী।নারীবাদ নিয়ে লিখেছি। প্রথম সবচেয়ে উল্লেখযোগ্য ব্ইটির নাম রিলাকটেন্ট ডেবিউট্যান্ট। এখানে আমি দেখিয়েছি নারীরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া রাসসুন্দরী থেকে রোকেয়া, নারী প্রগতির একশ বছর, নারী ধর্ম ইত্যাদি। এগুলো লিখতে গিয়ে গবেষণা করতে হয়েছে, মেয়েদের সম্পর্কে বই পড়তে হয়েছে। কারণ, একটা জিনিস লিখতে গেলে তার প্রস্তুতিতে অনেক কিছু পড়তে হয়।গান মনের ব্যাপার প্রধানত রবীন্দ্রসংগীত শুনি। কনিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস, হেমন্ত থেকে শুরু করে শুনতে ভালো লাগে আধুনিক শিল্পী, যাঁদের গানের মধ্যে নতুনত্ব আছে। এ ছাড়া পল্লিগীতি, বাউল, কীর্তন, ভাওয়াইয়া গান শুনি। বিবিসির জন্য নজরুলের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিলাম। তখন আড়াই শ ঘণ্টা নজরুলগীতি শুনেছি। সেই যে তখন থেকে নজরুলের গানের প্রতি ভালো লাগাটা, তা এখনো রয়ে গেছে।গানসম্পর্কিত ব্ই ভালো লাগে। বাংলা গান নিয়ে লিখেছি অনেক। গান নিয়ে পড়াশোনা করি।সত্যজিৎ বড় মাপের শিল্পী তারেক মাসুদের মাটির ময়নার পর শেষ দেখেছি হুমায়ূন আহমেদের চন্দ্রকথা। খুব পছন্দ করি সত্যজিৎ রায়ের ছবি। তিনি যখন নষ্টনীড় তৈরি করেছেন, তখন সিনেমাটা আর নষ্টনীড় রাখেননি, পরিণত করেছেন চারুলতাতে। এ ছাড়া অপর্ণা সেনের মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার এবং মীরা নায়ারের মুনসুন ওয়েডিং দেখে ভালো লেগেছে।সাক্ষাৎকার গ্রহণ: রুহিনা ফেরদৌস