প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট ছোট্ট পাখি
দোয়েল তো নয়, নয় মুনিয়া টুনটুনি,
সকাল দুপুর সাঁঝে
ওদের কণ্ঠে মিষ্টি মিষ্টি গান শুনি
জড়িয়ে রাখে ওরা
ভরিয়ে রাখে ছড়িয়ে সুরের মায়া,
হাজার কাজের মাঝে
ক্লান্ত আমায় দেয় সুশীতল ছায়া।