পাখির কথায় পাখা মেললাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়ের ডানায় বাতাস লেগেছে মুখে শীতল সবুজ থরথর করে বুকেকাঁপছে আত্মা, আত্মার পাখি এক‘ঝাপটানি তুলে নিজের কথাই লেখ’পাখির কথায় পাখা মেললাম নীলেনীল এসে বুঝি আমাকেই ফেলে গিলেনীল ছাড়া দেখি চারিদিকে কিছু নেইতুমি ছাড়া, তুমি-তুমি পুরাতন সেই।চির পুরাতন কিন্তু নতুন তোমার চোখের তারাআমাকে কেবল ইশারায় করে প্রান্তরে দিশেহারাতবুও তো আমি এখনো তোমার ছায়াখুঁজে ফিরি আর ভাবি অলৌকিক মায়ামুক্তির গান গাইবে এমন কবি কই এই দেশে? কবিতার পরে কবিতাই থাকে স্বপ্নকে ভালোবেসে।