পাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের এই সব দিন
পথের পাতার মতো একদিন ঝরে যাবে
তার সব অক্ষমতা
পোড়াবে আমাকে
আমি তার শীর্ষ সুন্দর ছবি
এঁকে যেতে চাই
যে দেশে ছড়িয়ে আছে
মধুকপি বন
সে অরণ্য আশ্রয় হতে পারে
একদিন আমাদেরও
তথাপি হলুদ পাতার মতো
ঝরে যাবে আমাদের
প্রার্থনার দিন।