পাথর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুমি তো প্রাচীন পাথর
কাল ঘুমঘোরে আমিও পাথর হয়ে গেছি
যে বন্ধুটি আমাদের মিলিয়ে দিতে গিয়ে
হাঁপিয়ে উঠেছিল,
চলো, তাকে ফিরিয়ে দিই
কোনো গুহামানবের জীবন
তারপর দুহাতে দুটি পাথর নিয়ে
সে ঘষে ঘষে আগুন জ্বালাক!